ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাজীপুরে বৈশাখী শোভাযাত্রা, জেলা প্রশাসকের নববর্ষের শুভেচ্ছা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৪ এপ্রিল, ২০২৬,  1:13 AM

news image

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ আয়োজন করেছে জেলা প্রশাসন। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ভাওয়াল রাজবাড়ী চত্বর থেকে শোভাযাত্রাটি বের হবে।

শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

এছাড়া সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকবে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাপখেলা, হাডুডু খেলা এবং যাদু প্রদর্শনীসহ নানা আকর্ষণীয় পরিবেশনা।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি সকলকে নববর্ষের এ আয়োজনগুলোতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন