ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২১ নভেম্বর, ২০২৫,  1:27 AM

news image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক মোট ১,৪৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ও হাইব্রিড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, সহকারী কৃষি কর্মকর্তা হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৪০ জন কৃষককে ৫ কেজি করে উফশী বোরো ধানের কাটার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ৬০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রণোদনা সহায়তা পেয়ে কৃষকদের মধ্যে উৎসাহ ও সন্তুষ্টি দেখা গেছে, যা আগামী মৌসুমে এ অঞ্চলে ধান উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন