ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে শিল্প ও বানিজ্য মেলায় জুয়ার আসর

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০১ জুন, ২০২৬,  5:20 PM

news image

‎‎গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে শিল্প ও বানিজ্য মেলা। জেলা প্রশাসকের কোনো অনুমোদন আছে কিনা সন্দিহান,  এ মেলায় প্রবেশ মূল্য 20/- ।

আবার প্রতিদিন রিক্সায় করে বিক্রি হচ্ছে লটারির টিকিট। একেক দিন একেক পুরস্কার ঘোষণা করে বিক্রি করছে লাখ টাকার লটারির টিকিট। আর এ লটারির আশায় নিঃস্ব হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

সাধারণ মানুষের সংসারে বাড়ছে অশান্তি ধ্বংস হচ্ছে যুব সমাজ। এ মেলার গেইটের সামনে জমে উঠেছে বাংলা মদের ব্যবসা। তালের রসের নাম করে , তাড়ি বিক্রির নাম করে তারা বাংলা মদ বিক্রি করছে । এ মেলার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে ওয়ান টেন সহ জুয়ার আসর।

‎এ ব্যাপারে এলাকা বাসীর দেয়া সাক্ষাৎকারে তারা বলেন মেলার নামে এখানে যে সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এটা কোনক্রমেই সমীচিন নয়। এ মেলা সমাজের জন্য হুমকি স্বরূপ। তরুণ ও যুবকদের চরম ক্ষতির কারণ।

তাই অবিলম্বে এ মেলা বন্ধ করে তরুণ ও যুবকদের আরও ক্ষতির হাত থেকে রেহাই দেওয়া উচিত। আমরা এ বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ও মেলাটি অবিলম্বে বন্ধ করার অনুরোধ করছি।

‎এ মেলা প্রাঙ্গণে স্থানীয় আলেম সমাজের সাথে কথা বলতে গেলে তারা বলেন, মেলার ব্যপারে আমারা খুবই মর্মাহত কারন আমারা চাই সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলতে। অসামাজিক কার্যকলাপ থেকে সবাইকে দূরে থাকতে আমরা বয়ান করি উপদেশ দিয়ে থাকি আর সেই কার্যকলাপ গুলো যদি প্রকাশ্যে হয় তাহলে এ সমাজের অবস্থা একদিন কি হবে ভেবে দেখুন। তাই অবিলম্বে এ মেলা বন্ধ করতে হবে এটা আমাদের দাবি।

মেলা কমিটির ব্যবস্থাপনার সাথে জড়িত মাহবুব হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি কথা না বলে চলে যান। এই মাহবুব হোসেন রোজার ঈদের সময় মাওনা শ্রীপুর এমসি বাজারের পাশে একটি অবৈধ অনুমোদন বিহীন মেলার আয়োজন করে ক্ষুদ্র ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। পরে ফোন বন্ধ করে রাখেন। এসব ব্যাবসায়ী সংবাদ সম্মেলন ও থানার সহযোগিতায় নিয়ে দোকান নিয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতি মাথায় নিয়ে এখন অসহায় ভাবে জীবন যাপন করছে।  অবৈধ শিল্প ব্যানিজ্যমেলা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসীসহ স্থানীয় ব্যবসায়ীরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন