ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাইবান্ধা নূরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদে প্রতিষ্ঠানটির প্রতিবাদ

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৬ অক্টোবর, ২০২৫,  10:59 PM

news image

গাইবান্ধা নূরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম বহুল প্রচারিত সংবাদমাধ্যমসহ ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত “কোটি টাকার অনিয়ম” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি একটি লিখিত প্রতিবাদ জানান।

প্রতিবাদপত্রে প্রধান শিক্ষক উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সবসময় সুশাসন ও স্বচ্ছতার সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেনসহ যেকোনো কার্যক্রম নিয়মিতভাবে ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা ও তদারকিতে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের কোনো শিক্ষক বা ব্যক্তি কোটি টাকার অনিয়মে জড়িত— এমন দাবি একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রধান শিক্ষক প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদটি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভুয়া তথ্য প্রচারে জড়িতদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন