ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২১ নভেম্বর, ২০২৫,  9:29 PM

news image

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত জেলা স্টেডিয়ামে তিনি উপস্থিত হন।

পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

সভায় আসিফ আকবর বলেন, “ঢাকার মতো সারা দেশেই ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, গাইবান্ধা স্টেডিয়ামের অবকাঠামো তুলনামূলক ভালো হলেও ঘাস কাটার মেশিন, রোলার, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর সুবিধা এবং উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে বিসিবির পক্ষ থেকে দ্রুত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন