ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খেলাকে কেন্দ্র করে নিহত তারেকের পরিবারের পাশে সাংসদ পত্নী

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৫ মার্চ, ২০২৬,  6:46 PM

news image

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের।

বুধবার (৪ঠা মার্চ) বিকেলে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।”

পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রেজিনা নাসের নিহত তারেকের বোনের লেখাপড়ার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন। সংসদ পত্নী  বলেন, পরিবারের শিক্ষা-সংক্রান্ত দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তত ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব।

উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, রাজনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, বিএনপি নেতা কবির মিয়া,জুবের আহমেদ চৌধূরীসহ স্থানীয় নেতারা।

এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে ঘরগাঁও গ্রামে ছুরিকাঘাতে তারেক আহমদ নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন