ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়নে নির্বাচনী পরিবেশ নিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন

#

ইমরান হোসেন (খুলনা)

০৬ জুলাই, ২০২৬,  9:42 AM

news image

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিবপুর বাদুরগাছা এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট এবং স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ার-কে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (গতকাল) বিকেল ৫টায় নিজ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ার বলেন, "আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু এবং এলাকার একজন সেবক। আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার বিরুদ্ধে যে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারও প্রতি আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ বা বিদ্বেষ নেই। আমি সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।"

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান গাজী, কবীর শেখ, নূর মোহাম্মদ, রবিউল শেখ, তৈয়ব আলী, নাছির শেখ, মোহাম্মদ সাব্বির হোসেন, মাসুম হাওলাদার, মোস্তাফিজুর রহমান, ফারজানা আক্তার বিথী, নাদিরা খাতুন, মুক্তা বেগম, খাদিজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা বলেন, দেলোয়ার একজন সৎ, মানবিক ও জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।

‎মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সহনশীল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন