ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কোম্পানীগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১৪ অক্টোবর, ২০২৫,  6:14 PM

news image

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে৷ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মরহুম হাজী আসলাম মাষ্টার বাড়ির দরজায় রহমানিয়া মাদ্রাসায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকালে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ 

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব চলে বিকাল ৪ টা পর্যন্ত৷ কোম্পানীগঞ্জের ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৫ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন৷ 

এসময় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন ফতেহপুরি৷ এতে ৫ টি ক্যাটাগরিতে ৩১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়৷ 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে সদন ও কেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক নোয়াখালী জেলা রেজিস্ট্রার এডভোকেট মোহাম্মদ ইয়াকুব৷ 

রহমানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো: হানিফ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মামুনুর রশিদ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাষ্টার শাখাওয়াত হোসেন, আবদুল হাকিম বিএসসি৷ 

এতে বিশেষ বক্ততা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইসমাইল। দোয়া পরিচালনা করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও রহমানিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ ইয়াসিন ৷

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন