ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কোম্পানীগঞ্জে মেয়েকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৭ অক্টোবর, ২০২৫,  6:26 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়ে(১৯)কে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রুবেল কসাই ও তার শ্যালক আবদুল্লাহ হোরনের বিরুদ্ধে।

এবিষয়ে ভিকটিমের মা আহত বিবি চানু বানু বাদী হয়ে রোববার (৫ অক্টোবর) নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে আব্দুল্লাহ হোরনকে প্রধান আসামি করে ও তার ভগ্নিপতি রুবেল কসাইসহ ৫ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। যার মামলা নং সি আর ৫১৩/২০২৫।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হামিদ মাষ্টার বাড়ীতে এ ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত প্রধান আসামী আবদুল্লাহ হোরন(৪০) ওই এলাকার আবদুল মতিনের ছেলে ও রামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং অপর অভিযুক্ত রুবেল কসাই (৩০) একই এলাকার কালু দরবেশের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল কসাই শ^শুর বাড়িতে ঘর জামাই থাকার সুবাদে ভিকটিমের মা বিবি চানু বানুর ঘরে আসা যাওয়া করতো। এ সুযোগে আহত নুর করিম সবুজের ঘরে থাকা মেয়েকে প্রায় খারাপ অঙ্গ ভঙ্গি দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। এতে প্রতিবাদ করায় হোরণ ও রুবেল কসাই বিভিন্ন সময় সবুজ ও তার পরিবারকে হুমকি দিতেন।

শুক্রবার সন্ধ্যায় একই বিষয়ে পুনরায় বাকবিতন্ডার একপর্যায়ে ভিকটিমের বাবা সবুজ আইনের আশ্রয় নেয়ার কথা বললে হোরণ ও রুবেল কসাই লোহার রড ও ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে সবুজের স্ত্রী বিবি চানু বানু ও সবুজকে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এঘটনায় অভিযুক্ত আবদুল্লাহ হোরণের কাছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি সাজানো ঘটনা। ভিকটিম আমার বাড়ীর সম্পর্কে ভাতিজি।থানায় মামলা না করে কোর্টে মামলা করায় প্রমাণ করে, এটি একটি মিথ্যা ঘটনা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন