ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৪ অক্টোবর, ২০২৫,  2:45 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকায় খালের পানিতে ডুবে আবদুল মালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে গাংচিলের ১২নং স্লুইজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মালেক ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তিনি গরুর জন্য খালপাড়ে ঘাস কাটতে গিয়েছিলেন। বিকেল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত খোঁজের পর শনিবার সকালে স্থানীয় এক জেলের জালে মরদেহ আটকে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খালের পানি কম থাকায় মালেক ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ জোয়ারের পানি বেড়ে গেলে তিনি স্রোতের টানে ভেসে যান। সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যান তিনি।

এ ঘটনার পর শনিবার সকালে গাংচিল এলাকার স্থানীয় জেলে জাফর মাছ ধরতে গিয়ে জালে মরদেহটি আটকে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি একটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন