ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামে আলু চাষীদের মানববন্ধন

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  8:16 PM

news image

কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগারে ২০২৫ সালে সংরক্ষিত আলুর বস্তা প্রতি কমিশন এবং ২০২৬ সালে আলুর বস্তা প্রতি ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের মূল বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই এলাকার বাবর কোল্ড স্টোরেজ ও সেকেন্দার হিমাগারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ আলুচাষী ও ব্যবসায়ীরা।

সমাবেশে বক্তারা বলেন, গত বছর আলু ব্যবসায়ীরা একদিকে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়েছেন, অন্যদিকে হিমাগার মালিকরা কমিশন প্রদান বন্ধ করে দিয়েছেন। এতে হিমাগার কর্তৃপক্ষ লাভবান হলেও আলুচাষী ও ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা ২০২৫ সালের সংরক্ষিত আলুর বস্তা প্রতি কমিশন প্রদান এবং ২০২৬ সালের জন্য আলুর বস্তা প্রতি ভাড়া পূর্বের ন্যায় সাড়ে ৩৫০ টাকা নির্ধারণের দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন