ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কুলাউড়ায় ডিআইজির নির্দেশনায় সড়কে অভিযানে মামলা ও যানবাহন জব্দ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৩ মে, ২০২৬,  3:29 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় রেঞ্জ ডিআইজির নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

সোমবার (১১ই এপ্রিল) বিকেলে দ্বিতীয় দিনের মতো কুলাউড়া-জুড়ি আঞ্চলিক সড়কের আউটার সিগন্যাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, অভিযানে হেলমেটবিহীন চালক, ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন চালানো, মেয়াদোত্তীর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ২টি যানবাহন জব্দ করা হয়।

অভিযান চলাকালে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, “আমরা যেকোনো জায়গায়, যেকোনো সময় অভিযান পরিচালনা করব এবং এই অভিযান অব্যাহত থাকবে।” সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন