ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুলাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৩ ডিসেম্বর, ২০২৫,  11:12 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মইশাজুরী এলাকায় অনুপযোগী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. ছালেক আহমদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

বুধবার (৩রা ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাংবাদিকদের জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ (১) ধারায় মো. ছালেক আহমদকে দোষী সাব্যস্ত করে জরিমানা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের পদক্ষেপে অবৈধ মাটি কাটার প্রবণতা কিছুটা হলেও কমবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন