ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুলাউড়ায় ঋণের চাপে রিক্সা চালকের আত্মহত্যা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৬ জানুয়ারি, ২০২৬,  5:48 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণের অর্থ পরিশোধ না করতে পেরে পাওনাদারের চাপে গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।  

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগ করে আসছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ। কিস্তি পরিশোধের জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত সোমবার (৫ই জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গৌরাঙ্গ তিন সন্তানের জনক ছিলেন। পেশায় তিনি রিস্কা চালক ছিলেন। 

এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মাঝে আতঙ্ক ও হতাশার অন্ধকার ছড়িয়ে পড়েছে।পৃথিম পাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। এলাকাবাসী জানান, গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির অর্থকষ্টের জ্বালা আর অর্থসংকটে চারিদিকে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেন৷

কুলাউড়া থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্লা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন