ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুলাউড়ার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৫ ডিসেম্বর, ২০২৫,  2:04 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবক উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় তার গৃহপালিত পশুটিকে খেতের মধ্যে ঘাষ খাওয়াচ্ছিল। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় সেনা বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে গুলির শব্দ শুনে সে দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। বিএসএফের গুলিতে তার পেট ঝাঁজরা হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মৃত্যুর কুলে ঢলে পড়ে। 

স্থানীয় বাসিন্দা শাহাজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে অনেক জায়গা দৌড়ে এসে মাটিতে পড়ে যায়। পরে আমরা তাকে পানি খাওয়াই তখনও সে জীবিত ছিলো। পরে গাড়িতে করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু ঘটে।

শাহাজান আরোও বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকার একটি কোম্পানিতে চাকুরিরত ছিলেন। ১৫ থেকে ২০ দিন আগে সে বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষি কাজে সহযোগিতা করেছিল।

কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে এসে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ভারতীয় সৈন্য বিএসএফের গুলিতে নিহত হয়েছে। তিনি আরও বলেন, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন