ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়া থানার বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ অক্টোবর, ২০২৫,  12:40 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযানে থানা পুলিশ ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪শে অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

ওসি জানান, অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়িসহ রজব আলী (৪৫) নামে এক ব্যক্তি, এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপাউর রহমান শিপন এবং নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকার শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর এবং সজাগ রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন