ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জে জামায়াতের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণে দূর্ভোগ লাঘব

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২০ জুলাই, ২০২৬,  2:37 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী বাজার-ইন্দা সড়ক এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে বর্ষা  মৌসুমে ভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী।

রোববার (১৯ জুলাই) বিকেলে সাঁকোটির উদ্বোধন করেন গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল ইসলাম। এ সময় জামায়াত নেতা ও গুণধর ইউপির সদস্য চাঁন মিয়া, আবু হানিফ, শফিকুল ইসলাম নিরব, এমদাদুল হকসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা  মৌসুমে ওই স্থানে কোনো সাঁকো না থাকায় ইন্দা-চুল্লী গ্রামের মানুষকে মরিচখালী বাজারে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও অসুস্থ রোগীদের চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।

এ অবস্থায় স্থানীয় জামায়াতের কর্মীরা নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই সাঁকোটির নির্মাণকাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের চলাচল সহজ হয় এবং বর্ষা মৌসুমে ভোগান্তি অনেকটাই কমে আসে।

এলাকাবাসী জানান, সাময়িকভাবে হলেও সাঁকোটি তাদের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন