ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে ৭০ বছর বয়েসী বৃদ্ধের বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৪ জুলাই, ২০২৬,  2:30 AM

news image

গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর ইউনিয়নের‌ মোহানী গ্ৰামে প্রতিবেশী কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ১ জুলাই উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে এই ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২১ জুলাই) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা রাস্তায় ঘুরতে বের হয়। এসময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান হোসেন (৭০) তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কামড় দিয়ে বিভিন্ন স্থানে জখম করে। সন্ধ্যা পর্যন্ত প্রতিবন্ধী কন্যা বাড়ীতে না ফেরায় তার মা খুঁজতে বের হয়। ইতিমধ্যে সে কান্নারত অবস্থায় বাড়ীতে প্রবেশ করে। এসময় যন্ত্রণায় কাঁদতে থাকা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে তার ভাবী ও অন্যান্য সদস্যরা জানতে চাইলে সে লোকমান হোসেনের দিকে তাকাতেই লোকমান হোসেন এবং তার স্ত্রী প্রতিবন্ধীর মা ও স্থাণীয়দের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে।

স্থাণীয়রা জড়ো হতে থাকলে এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২২ জুলাই) প্রতিবন্ধী তরুণীর মা হেলেনা বেগম বাদী হয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ২৯(৭)২৬।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ভ‚ক্তভোগী প্রতিবন্ধীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় ২৯(৭)২৬ নং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন