ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষনা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৩ মে, ২০২৬,  7:59 PM

news image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র উল্লেখ করে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অচিরেই কালীগঞ্জের ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।  

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের এমপি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।   

সভায় এমপি ফজলুল হক মিলন বলেন, "হাসপাতালের সেবার মান ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের শূণ্যপদ পূরণ করা হবে। এমআরআই সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে।  

তিনি বর্তমান সরকারের দেওয়া স্বাস্থ্যসেবার সকল প্রকার সুযোগ-সুবিধা দোরগোড়ার জনগোষ্ঠীর মাঝে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, মো. মোন্তাজ উদ্দিন প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন, মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, এনজিও প্রতিনিধি পলাশ হিউবার্ট গমেজ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মমতাজ উদ্দিন মাষ্টার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন