ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সড়কসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১১ মে, ২০২৬,  4:38 AM

news image

কালীগঞ্জ (গাজীপুর) ৭ মে ২০২৬ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের আওতায় দৃষ্টিনন্দন সড়কসহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।    

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮.৯৫ টাকার প্রকল্প উদ্বোধন করা হয়।

উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ি হতে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।  

বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ০৪০.২৭৪ টাকার দৃষ্টিনন্দন সড়ক ভাটিরা হতে কালীগঞ্জ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ফজলুল হক মিলন।  

একই সময় ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫.৫০৮ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলান বাজার সড়ক উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।  

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, কালীগঞ্জ থানার ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা‌ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সড়কসহ ৩টি প্রকল্পের উদ্বোধন পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিজুল ইসলাম দর্জি, মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইউব বাগমার, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মোল্লা প্রমুখ।