ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক ৩

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১৭ জানুয়ারি, ২০২৬,  7:28 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরের পর এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে কালীগঞ্জ পৌর কার্যালয় সংলগ্ন সাবেক এমপি জিতু মিয়ার মার্কেটে এ  হত্যার ঘটনা ঘটে। নিহত লিটন চন্দ্র ঘোষ (৫০) পৌরসভার চান্দাইয়া গ্রামের মৃত নির্মল চন্দ্র ঘোষের পুত্র এবং ওই মার্কেটের একজন হোটেল ব্যবসায়ী। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের পিছনের ভাড়াটিয়া পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত তারা মিয়ার পুত্র স্বপন মিয়ার রোপনকৃত কলাগাছের একটি ছড়ি শুক্রবার রাতে চুরি হয়। স্বপনের স্ত্রী মাজেদা শনিবার সকালে কলার ছড়িটি হোটেল কর্মচারীদের থাকার ঘরে খুঁজে পাওয়ার দাবি করে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মাজেদা তার স্বামী ও পুত্রকে ডেকে এনে হোটেল কর্মচারীদের মারধর করে। এসময় লিটন চন্দ্র ঘোষ কর্মচারীদের বাঁচাতে গেলে তারা তাকেও মারধর করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উত্তেজিত জনতা স্বপন (৫০), তার স্ত্রী মাজেদা (৪৮) ও পুত্র মাসুম (৩০) কে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইমরান খান জানান, দুপুরে লিটন চন্দ্র ঘোষকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাই। নিহতের কপালে কাটা দাগ ও নাকে রক্ত জমাট ছিল। ধারনা করছি হামলার পর ঘটনাস্থালেই তার মৃত্যু হয়েছে।  

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম জানান, কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

এ ঘটনায় স্বপন, তার স্ত্রী মাজেদা ও পুত্র মাসুমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন