ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  1:05 AM

news image

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামের শরীফ শেখের পুত্র ইলিয়াস শেখের লাশ (২৫) রোববার (১ লা ফেব্রুয়ারি) দুপুরে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কোরুইল্লারটেক ব্রীজের নীচ থেকে উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে দক্ষিণবাগ-ছৈলাদি সড়কের কোরুইল্লারটেক ব্রীজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

নিহতের মা লাইলি বেগম বলেন, ৩১ জানুয়ারী রাত ৯টার দিকে ইলিয়াসের মুঠোফোন একটি কল আসলে সে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সে বাড়ি না ফেরায় পরের দিন সকালেবেলা আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি।

দুপুর ১২টার দিকে জানতে পারি ব্রীজের নীচে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে আমার ছেলের লাশ সনাক্ত করি। আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করতো। তার কোন শত্রু ছিলনা। কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে গেছে। আমি এ হত্যার বিচার চাই।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইলিয়াসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। গাজীপুরের পিবিআই ও র‌্যাব সদস্যরা হত্যাকান্ডের ছায়া তদন্ত করছেন। নিহতর লাশের ময়না তদন্তের জন্য বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন