ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  2:17 AM

news image

কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জিন্দা গ্রামের মঞ্জুর হোসেনের পুত্র নওশের আকন্দ (১৬) ও মোশারফ হোসেনের পুত্র মিহাত আকন্দ (১৫)।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারী) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান (দর্জীবাড়ি) সংলগ্ন এশিয়ান হাইওয়েতে, বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে একটি ট্রাক (যাহার রেজি. নং ঢাকা মেট্রো ট ১৪-১১৮৬) নাম্বার বিহীন একটি RTR মোটরসাইকেলের পিছন থেকে আঘাত করলে ঘটনাস্থলে মোটরসাইকেলের পিছনে থাকা দুই জন আরোহী রাস্তায় পরে গুরুতর আহত হয়।

এসময় এলাকার লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নওশের ও মিহাদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের এস.আই (নিঃ) মাহমুদুল হাসান হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদের প্রাথমিক সুরতহালের রিপোর্ট প্রস্তুত করেন। এ সম্পর্কে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন