ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালীগঞ্জে মাদক অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৮ অক্টোবর, ২০২৫,  7:39 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে কালীগঞ্জ থানাধীন বাঙ্গালহাওলা এলাকার জনৈক তোফাজ্জল হোসেনের বাড়ির উঠানের গলি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাওন হোসেন (২৬)। তিনি কালীগঞ্জ থানার দুর্বাটি (পালোয়ান বাড়ি) এলাকার কবির হোসেন ও বেবী বেগমের পুত্র।

অভিযানে পুলিশ তার কাছ থেকে ১০ (দশ) পুরিয়া হেরোইন উদ্ধার করে, যার মোট ওজন প্রায় ১ (এক) গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,০০০ টাকা।

ঘটনার পর এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা নং-৩৬, তারিখ ২৭/১০/২০২৫ খ্রিঃ, ধারা ৩৬(১) সারণির ০৮(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেন।

এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন-কে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন