ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড প্রদান

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৫ অক্টোবর, ২০২৫,  8:20 PM

news image

গাজীপুরের কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 

জানা যায়, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৌর এলাকার দড়িসোম গ্রামের বাচ্চু মিয়ার পুত্র বেকারী মালিক হারিজুলকে একটি মামলায় ২৫ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড, একই এলাকার হাবিবুল্লাহর পুত্র ঔষধ ও কসমেটিক্স ব্যবসায়ী মো. আশরাফুলকে স্থানীয় সরকার পৌরসভা আইন ও ঔষধ কসমেটিকস আইনের একটি মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড করেন।

পরে কাপাসিয়া মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাঙ্গাল হাওলা গ্রামের সেকান্দার আলীর পুত্র কাপাসিয়া মোড়ের বেকারী ব্যবসায়ী মোশারফ হোসেনকে বিএসটি আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।  

এ সময় গাজীপুর বিএসটিআই কর্মকর্তা প্রসিকিউটর অর্নব চক্রবর্তী, বেঞ্চ সহকারী মোঃ আল আমিন ভূইয়া ও কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন।