ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১৩ জুলাই, ২০২৬,  2:42 AM

news image

গাজীপুরের কালীগঞ্জে ১২ জুলাই তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে এ সুন্দর আগামী গড়ি- এই প্রতিপাদ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারোয়ার লিমার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান আবেদী, নাগরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, পরিবার কল্যাণ সহকারী নাদিয়া আঞ্জুম, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার কলি, উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার কানিছ ফাতেমা, পরিবার কল্যাণ পরিদর্শক রাকিবুল ইসলাম প্রমুখ।  

উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ডা. আল-আমিন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামানসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।   

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। কেননা তরুণরাই একসময় পরিণত মানুষ হয়। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা বলেন, তরুণরা খুবই আশাবাদী এবং পছন্দ অনুযায়ী জীবন সাজাতে আগ্রহী। তরুণদের পছন্দের পরিবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেওয়ার এখনই উপযুক্ত সময়।  

সভায় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। যেসব প্রতিষ্ঠান এবং যারা ক্রেস্ট পেয়েছেন তারা হলেন- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নাজমুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার কলি, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মো. রফিকুল ইসলাম,  শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বক্তারপুর ইউনিয়ন, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার কানিজ ফাতেমা, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নাগরী ইউনিয়ন পরিষদ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন