ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালীগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৫ নভেম্বর, ২০২৫,  11:33 PM

news image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার আইন, ২০১০–এর ১৪ ধারায় একটি মামলায় ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে এ ঘটনায় কাউকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর। আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন