ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী ব্যবসায়ী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম

কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২২ অক্টোবর, ২০২৫,  11:24 PM

news image

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে নাওজোড় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কালিয়াকৈর বাসটার্মিনাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন।

আলোচনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষার কোনো বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, নিরাপদ সড়ক গড়তে পুলিশ, পরিবহন শ্রমিক, মালিক ও যাত্রী—সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।