ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

কালিগঞ্জে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

৩১ ডিসেম্বর, ২০২৫,  12:29 AM

news image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব রেখে আইন শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, জামায়াতে ইসলামীর পৌর আমির আমিমুল এহসান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোস্তাফিজুর রহমান। 

আরো উপস্থিত ছিলেন বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ, ডিজিএম পল্লী বিদ্যুৎ মোঃ আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, রাজনৈতিক দলের নেতৃবন্দৃ ও সাংবাদিকবৃন্দ। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগীতা কাম্য।