ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নারী সংসদ সদস্যদের সম্মানে ঢাকায় গালা রিসেপশন অনুষ্ঠিত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১৭ আগস্ট, ২০২৬,  8:51 PM

news image

বাংলাদেশের নারী সংসদ সদস্যদের নেতৃত্ব, অবদান ও দেশের প্রতি তাঁদের দায়িত্বশীল ভূমিকা উদযাপনে ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ গালা রিসেপশন “GALA RECEPTION: HONORING WOMEN MEMBERS OF NATIONAL PARLIAMENT”।

Diplomatic Spouses, Dhaka আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের নারী সংসদ সদস্যদের সম্মান জানানোর পাশাপাশি বাংলাদেশে নবনিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্বাগত জানানো হয়।

মর্যাদাপূর্ণ এ আয়োজনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, মাননীয় সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, তাঁদের স্বামী/স্ত্রী এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

আয়োজনে বাংলাদেশের নারী সংসদ সদস্যদের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অবদান এবং নেতৃত্বের ভূমিকাকে বিশেষভাবে সম্মান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি নারী নেতৃত্ব, ক্ষমতায়ন, আন্তর্জাতিক বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন