ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালাই পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আলিম সরকার

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২২ এপ্রিল, ২০২৬,  2:45 AM

news image

আসন্ন কালাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক আলোচনা ও জনমত ক্রমেই জোরালো হচ্ছে।

এরই মধ্যে পৌরবাসীর একটি বড় অংশ কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আলিম সরকারকে মেয়র পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার মাধ্যমে ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে অনেকেই তাকে সম্ভাব্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।

পৌর এলাকার  বাসিন্দা মো:নাজিমুদ্দিন  জানান, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন। সেই জায়গা থেকে আব্দুল আলিম সরকার একজন যোগ্য ব্যক্তি।”

তবে এখনো দলীয়ভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে এবং রাজনৈতিক অঙ্গনও হয়ে উঠছে আরও সক্রিয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে। তবে মাঠ পর্যায়ের জনমত প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন