ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালাইয়ে পেট্রোল মজুতের অভিযোগে ২ জনের জরিমানা

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১১ এপ্রিল, ২০২৬,  8:03 AM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দের পাশাপাশি অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে প্রায় ২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় দেওয়া হয়।

আটককৃতরা হলেন—কালাই উপজেলার ছিলিমপুর গ্রামের রেজাউলের ছেলে শাকিল এবং হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল। তবে একই এলাকার আনিরুলের ছেলে ইব্রাহীম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ জ্বালানি বাণিজ্যের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন