ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২৮ ডিসেম্বর, ২০২৫,  10:00 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। তিনি নিজ হাতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করে সরকারের কৃষি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদ। তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব পদক্ষেপ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে প্রান্তিক কৃষকরা এই সুবিধা পেয়ে উপকৃত হবেন এবং এর মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই, জয়পুরহাটের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তাসহ কৃষকগন উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন