ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২৮ নভেম্বর, ২০২৫,  2:44 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, কালাই-এর উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অসহায় ও নিম্নআয়ের মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী। জনগণের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নিয়মিত এমন আয়োজন হওয়া জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ২৫০ শয্যা আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সারদার রাশেদ মোবারক জুয়েল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীমা আক্তার জাহান, জয়পুরহাট সদর উপজেলা ভূমি কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন। 

অনুষ্ঠানে অতিথিরা ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ মানুষের মাঝে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই বিভিন্ন গ্রামের শত শত মানুষ ভিড় করেন। সাধারণ রোগপরিচর্যা, রক্তচাপ মাপা, ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, কালাই-এর সভাপতি জনাব কাইছার আহমেদ। তিনি জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।