ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৮ মার্চ, ২০২৬,  8:15 PM

news image

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থা, কালাই।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশীদ, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, আতাহার জ্যোতি মহিলা সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া এবং মাদাই নূর মহিলা সমিতির সভাপতি নাসিমা খানমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যা শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তারা নারী উন্নয়ন ও নারী অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সভা শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন