ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা প্রাণ

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  5:01 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভটভটি চালক মো. রাসেল (৩৫)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক-এর পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত রাসেল ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের বাসিন্দা লিটন রহমানের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে ভটভটি নিয়ে রওনা হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে বগুড়ার দিকে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার ভটভটি সড়কের ওপর উল্টে যায়। মুহূর্তের মধ্যেই তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। মাথা ও বুকে মারাত্মক আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার জীবনাবসান ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

অকালে রাসেলের এই মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। হাসিখুশি ও পরিশ্রমী এই মানুষটির এমন আকস্মিক বিদায় সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন