ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

করিমগঞ্জে মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে প্রতীক বরাদ্দ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২১ অক্টোবর, ২০২৫,  9:17 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা  মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার,(২১ অক্টোবর) দুপুর ১টায় করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো.আমিনুল্লাহ,সহকারী কমিশনার ও হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) মোহাম্মদ হাবিবুর রহমান প্রার্থীদের নিকট  প্রতীক বরাদ্দ করেন।সভাপতি পদ ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নাম এবং তাদের বরাদ্দকৃত প্রতীক প্রকাশ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হলেন বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো. হেলাল উদ্দিন (প্রতীক:চেয়ার) ও হাত্রাপাড়া আর্দশ  দাখিল মাদরাসা সুপার মো.জাহীদ উদ্দিন (প্রতীক- ছাতা)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হলেন কান্দাইল দারুসসালাম দাখিল মাদরাসা সহকারী শিক্ষক (আইসিটি) মো.হারুণ অর রশিদ (প্রতীক:দেয়াল ঘড়ি), ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসার প্রভাষক (আইসিটি) মো.তরিকুল ইসলাম (প্রতীক:বই), করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার প্রভাষক (আইসিটি) একেএম নূরুল্লাহ (প্রতীক:দোয়াত কলম)।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন