ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

করিমগঞ্জে মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৪ নভেম্বর, ২০২৫,  10:14 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১ টার দিকে করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং ক্ষমতা হস্তান্তর করেন সমিতির বিদায়ী সভাপতি ও উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মো: মাহতাব উদ্দিন।

১৮ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসার সুপার জাহেদ উদ্দীন সভাপতি, খাকশ্রী নূরুল উলুম আলিম মাদরাসা প্রভাষক (আরবি) মোহাম্মদ উল্লাহ সহসভাপতি, ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসার প্রভাষক (আইসিটি) মো: তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক, তানজিম আশরাফ সাদী দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক, সাইটুটা হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (আইসিটি) নূরুল্লাহ সাংগঠনিক সম্পাদক, উরদিঘী আলিম মাদরাসার ইবি শিক্ষক মো:আজিজুল ইসলাম কোষাধ্যক্ষ, নিয়ামতপুর আলিম মাদরাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো:মহসিন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অফিস সহকারী (কাম-কম্পিউটার) মো: শরীফ উদ্দিন কার্যনিবাহী সদস্য (৩য় শ্রেণি) খাকশ্রী নূরুল উলুম আলিম মাদরাসার অফিস সহায়ক মো: আবু সাঈদ কার্যনিবাহী সদস্য (৪র্থ শ্রেণি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন