ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

করিমগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  12:17 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার,৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দিপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহবুব মিয়া(৪০)।তিনি উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ সুধী গ্রামের সুলাইমান মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিক নোয়াবাদ ইউনিয়নের সিন্দিপ গ্রামের এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন।

শনিবার দুপুরে একটি গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:এমরানুল কবির বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন