ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কমলগঞ্জে ভোক্তা অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ জুন, ২০২৬,  7:04 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কমলগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আল আমিন, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি দল সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চৌমুহনী বাজারের আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা এবং রুহান ভ্যারাইটিজ স্টোরের মালিক হোসাইন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থে বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন