ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৩ এপ্রিল, ২০২৬,  1:26 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২শে এপ্রিল) দুপুরে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত হেলিম মিয়া ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে আক্রমণ চালান। তাঁর এলোপাতাড়ি ছুরিকাঘাতে বকুল বেগমসহ চারজন মারাত্মকভাবে জখম হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন