ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১৮ এপ্রিল, ২০২৬,  1:43 AM

news image

চাঁদপুরের কচুয়া পৌরসভা ও কচুয়া বাজারে খাজনা ও পরিববন টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে স্বস্তিতে ফিরেছেন কচুয়া বাজারের ব্যবসায়ী ও পরিববন মালিকগণ। ১৪ ই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষের দিন থেকে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ ঘোষনা করা হয় । 

জানা যায়,এবছর পৌরসভায় কোনও সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড কিংবা কোন সড়কপথে ইজারা দেওয়া হয়নি। এখন থেকে আর বাস, ট্রাক বা সিএনজিকে পৌরসভার মধ্যে চলাচল করতে কোন প্রকার টোল দিতে হবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৌরসভায় প্রবেশরত ও মালামাল লোড-আনলোড করার জন্য ট্রাক, বাস, কাভার্ড ভ্যান, মিনি ট্রাক, সিএনজিসহ সকল ধরনের যানবাহন টোল আদায়ের ইজারা প্রদান করা হয়নি বলে জানা যায়। ফলে এখন থেকে সকল যানবাহন ও কচুয়া বাজারে খাজনা ও বিনা টোল প্রদানেই পৌরসভা সড়ক পথে প্রবেশ ও বাহির হতে পারবে।

জনসাধারণ ও সকল চালকদের দৃষ্টি আকর্ষণের জন্য এ ব্যাপারে সকল গাড়ীর চালক, বাজার ব্যবসায়ীসহ সকলকে সচেতন হওয়ার জন্য বিশেষ আহবান জানিয়েন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি।

শিক্ষামন্ত্রীর নির্দেশে কচুয়া বাজারের সাধারণ ব্যবসায়ী ও পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলেই স্বস্তিতে ফিরেছে জনজীবন ও এই  পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভূক্তভোগী বাজার ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের কতৃপক্ষের নেতৃবৃন্দগন।

পর্যায়ক্রমে কচুয়া উপজেলার সকল বাজারে খাজনা আদায় বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন