ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কচুয়ায় মহানবী ও কাবা ঘরকে নিয়ে কটুক্তি করায় আটক ১

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১১ অক্টোবর, ২০২৫,  8:00 AM

news image



মহান আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং পবিত্র কাবা ঘরকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে উঠেছে তমাল চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে।

কিশোর তমাল চন্দ্র সরকার চাঁদপুরের কচুয়া পৌর এলাকার কান্দাপাড় গ্রামের দুলাল চন্দ্র সরকার এর ছেলে। তমাল চন্দ্র সরকার একই উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা তমালকে কচুয়া থানা পুলিশের হেফাজতে দেন।

কিছু দিন আগে তমাল চন্দ্র তার নিজের ফেইসবুক আইডি থেকে আল্লাহ, মহানবী এবং পবিত্র কাবাঘর নিয়ে কটূক্তি করে। বিষয়টি কচুয়ার আলেম সমাজ ও মুসলিত তৌহিদী জনতা জানতে পেরে তাকে গ্রেফতার পূর্বক জোড়ালো শাস্তির দাবি জানায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, তমাল তার ফেইসবুক আইডি থেকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাকে তার পরিবার থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন