ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কচুয়ায় নিখোঁজের আড়াই মাস পর ডোবা থেকে স্কুলছাত্রের কঙ্কাল উদ্ধার

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

২৪ নভেম্বর, ২০২৫,  10:46 PM

news image

চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজের ২ মাস ১৭ দিন পর তার মৃত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১ টার দিকে জয়নগর গ্রামের গাজী বাড়ী সংলগ্ন উত্তর পার্শ্বে একটি ডোবা থেকে কিছু হাড় ও মাথা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান হাড় ও মাথার কঙ্কাল উদ্ধার থানায় নিয়ে আসে।

নিখোঁজ থাকা শিক্ষার্থী সাকিব হোসেন (১৩) উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ির সৌদী প্রবাসী আব্দুল কাদের গাজীর ছেলে।

১৩ বছর বয়সী সাকিব হাসান গত ৮ সেপ্টেম্বর ওই দিন দুপুরে তার শামসুন্নাহারের কাছে ভাত খেতে চাইলে এ সময় বাহিরে কোন এক অজ্ঞাত ব্যক্তি ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে বাড়ী ফিরেনি ।

এ ঘটনায় সাকিবের দাদা গাজী মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে ছিলেন। (যার নং ৪৮৩)।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম কিছু হাড় ও মাথার কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কঙ্কাল গুলো ডিএন-এ টেষ্টের জন্য পাঠানো হবে। ডিএন-এ টেষ্টের পর বুঝা যাবে এ গুলো কার সাকিবের না অণ্যকারো। তবে নিখোঁজ সাবিকের নানা দুধ মিয়ার দাবি উদ্ধার হওয়া হাড় ও মাথার কঙ্কাল সাকিবের হবে বলে ধারনা করেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন