ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কচুয়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১২ জানুয়ারি, ২০২৬,  1:01 AM

news image

চাঁদপুরের কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

১০ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার কাদলা গ্রামে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবু নাছের মিয়াজীর সার্বিক ব্যবস্থাপনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল মিলন। 

উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মিনহাজুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান মজুমদার, আব্দুর রাজ্জাক তপাদার, মাষ্টার হুমায়ুন কবির সহ দলীয় নেতাকর্মীরা । অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোঃ মাহদী হাসান মিয়াজী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন