ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১৯ জানুয়ারি, ২০২৬,  11:04 PM

news image

চাঁদপুরের কচুয়ায় দুই ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে উপজেলার শুয়ারুল-দীঘিরপাড় গ্রামের বাসিন্দা ও সাচার বাজারের ব্যবসায়ী মো. মনির হোসেন ও ইসমাইল হোসেনের গৃহে পৃথক ভাবে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় সংঘবদ্ধ মুুগোশধারী ডাকাতদল নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীদের গৃহে কৌশলে তালা ভেঙ্গে প্রবেশ করে গৃহের লোকদের মারধর করে দু’পরিবারের নগদ ১০ লক্ষ টাকা ও ১২ ভরি স্বর্ন-গহনাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।

এছাড়া দুলাল নামের গভীর নলকূপের এক ম্যানাজারকে সারারাত হাত পা বেধেঁ রাখে ওই ডাকাত দল।

ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মো. মনির হোসেন বলেন, তিনি রবিবার তার স্ত্রী-কে ডাক্তার দেখাতে কুমিল্লা যান। মধ্য রাতে তার ছেলে মুজাহিদকে হাত-পা বেধে মারধর করে স্টিরের আলমিরা থেকে নগদ টাকা ও ৯ ভরি স্বর্ন নিয়ে যায় বলে তিনি জানান।

একই ভাবে দিঘীড়পাড় গ্রামের অপর ব্যবসায়ী মো. ইসমাইলকে ডাকাতদল বেধরক মারধর করে তার গৃহে থাকা নগদ সাড়ে ৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্নসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

শুয়ারুল গ্রামে আগে এবং পর-পর দু’টি ডাকাতির ঘটনায় স্থানীয় কতিপয় লোকজনের সহযোগিতা থাকতে পারে বলে এলাকায় গুঞ্জন চলছে। ডাকাতির এ ঘটনায় প্রবাসী ও সাধারণ পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এ দিকে শুয়ারুল-দীঘিরপাড় প্রধানিয়া বাড়িতে ডাকাতির ঘটনায় খবর পেয়ে সোমবার দুপুরে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা উদঘাটনে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আইনানুগ সহযোগিতা দেয়ার পরামর্শ দিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন