ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কচুয়ার সুফিবাদে ধানের শীষের ব্যাপক প্রচারণা

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  12:48 AM

news image

আর মাত্র ৫ দিন পর আগামী ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের চাঁদপুর-১ কচুয়া আসনের নির্বাচনে ৫ জন প্রার্থী শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বি

শেষ করে জেলার হেভিওয়েট আসন হিসেবে পরিচিত এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের প্রচারণা জোরদার হচ্ছে প্রতিনিয়ত। সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও বিএনপির কর্মী সমর্থকদের প্রচারণায় জমে উঠেছে এ আসনের নির্বাচনী হাওয়া।

তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সফিবাদ গ্রামে তরুণ সমাজসেবক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোঃ সাজেদুল হাসান ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন জুয়েল এর উদ্যোগ ও তত্ত্বাবধানে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিশাল গণমিছিল বের করা হয়।

মিছিলটি সফিবাদ মধ্যপাড়া ফোরকানিয়া মাদরাসার গেইট থেকে শুরু হয়ে আইনপুর-হাওলাকান্দি, সফিবাদ খালেক মার্কেট ও উত্তর পালাখাল মোড় প্রদক্ষিন শেষে পুনরায় সফিবাদ মধ্যপাড়া ফোরকানিয়া মাদরাসায় এসে শেষ হয়।

এসময় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন জুয়েল, ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, বিএনপি নেতা হেদায়েত উল্লাহ পবন, খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মুন্সী, বিএনপি নেতা বশির মিয়াজী, সাবেক ছাত্র নেতা মোঃ জামাল মোল্লা ও রুবেল বেপারীসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন