ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

২২ এপ্রিল, ২০২৬,  2:21 AM

news image

কচুয়ার আওয়ামীগ মোঃ নেতা অলি উল্লাহ প্রধান (৪৩) ঢাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়  নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না আলাইহি রাজিওন।

ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় তিনি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার শিকার হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবন যুদ্ধে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন।  

নিহত মোঃ অলি উল্লাহ প্রধান কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, তিনি সোমবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ওইদিন বেলা ১১ টায় ঢাকার (সাইনবোর্ড) সাদ্দাম মার্কেট এলাকায় মারাত্মকভাবে দূর্ঘটনায় আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই যমজ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার বাদ জোহর উপজেলার উত্তর পালাখাল খানেকা শরীফ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এ সময় কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজালাল প্রধান জালাল, ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটনসহ শতাধিক মুসুল্লী তার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন