ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

ওসমান হাদি হত্যা: ফয়সালের ভাইরাল ভিডিওটি সঠিক

#

নিশাত শাহরিয়ার

০৩ জানুয়ারি, ২০২৬,  1:35 AM

news image

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে ফয়সালকে খয়েরি রঙের একটি হুডি পরা অবস্থায় দেখা গেছে।

সেই সঙ্গে ভিডিওতে তিনি দাবি করেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে তাকে ‘চক্রান্ত করে ফাঁসানো’ হয়েছে। এছাড়া বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বলেও দাবি করেছেন ফয়সাল। 

ভিডিটিওটি সোশ্যালে ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি। আবার কেউ বলছেন এআই নয়, বরং ভিডিও ফয়সালের নিজের করা ভিডিও।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটি এআই দিয়ে তৈরি নয় বলে জানিয়েছেন ফ্যাক্ট চেকার বিশেষজ্ঞ ও দি ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দীন শিশির। ওসমান হাদি হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সালের ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে তিনি বলেন, আমরা একটি ভিডিও নিয়ে ইতোমধ্যে কাজ করেছি, যেটি আওয়ামী লীগের বিভিন্ন পেইজে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভিডিওটি এআই দিয়ে তৈরি হয়েছে আমরা এমন কোনোকিছু পাইনি। ভিডিওটি ফয়সালেরই করা। 

ভিডিওটি ধারণের স্থান সম্পর্কে তিনি বলেন, এই ভিডিওটি যখন করা হয়েছে, তখন সেটির লোকেশন দুবাই, ভারত নাকি বাংলাদেশ, এটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ, এটি বুঝার কোনো উপায় নেই।

এছাড়া সোশ্যালে ছড়িয়ে পড়া ফয়সালের আরেকটি ভিডিও নিয়ে এখনও কোন কাজ করা হয়নি বলেও জানিয়েছেন এই ফ্যাক্ট চেকার।