ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

২৫ জুলাই, ২০২৬,  3:35 AM

news image

সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনে শ্যামনগর উপজেলার সকল স্তরের জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। প্রতিবাদে শ্যামনগরের কলবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ও 'বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নৈতিক পদস্খলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে নাগরিদের মধ্য থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম, জি এম রুস্তম আলী প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন